আত্মহত্যার হুমকি দিলেন যৌন হয়রানির শিকার মহিলা সাংসদ


গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার হুমকি দিলেন মহিলা সাংসদ। এক মন্ত্রী তাঁকে নিজের ব্যক্তিগত চেম্বারে দেকে যৌন হয়রানিমূলক কথা বলেছেন। অভিযুক্ত মন্ত্রী উপযুক্ত শাস্তি না পেলে গায়ে পেট্রল ঢেলে আত্মহত্যা করবেন সাংসদ নুসরাত সাহার আব্বাসি।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের মুসলিম লিগের সাংসদ হলেন নুসরাত সাহার আব্বাসি। অভিযোগ গত শুক্রবার পাকিস্তান পিপিলস পার্টির সদস্য মন্ত্রী ইমদাদ পিতাফি তাঁর ব্যক্তিগত চেম্বারে ডেকেছিলেন নুসরাতকে। সেই সময়েই তিনি সাংসদ নুসরাতের সঙ্গে যৌন হয়রানিমূলক ব্যবহার করেন। অভিযোগ, আইনসভায় নুসরাত বিষয়টি জানিয়েছিলেন। কিন্তু ডেপুটি স্পিকার নারী হওয়ায় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এরপরেই পেট্রলের বোতল হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন নুসরাত সাহার আব্বাসি। হুমকি দয়ে বলেন, “সকলের সামনে ক্ষমা চেয়ে নিলেই সব মিটে যায় না। অভিযুক্ত মন্ত্রী পিতাফি উপযুক্ত শাস্তি না পেলে আমি এই পেট্রোল নিজের গায়ে ঢেলে আত্মহত্যা করব।”
পাকিস্তানের রক্ষণশীল সমাজে নারীদের ওপর অ্যাসিড হামলা ও পরিবারের সম্মান রক্ষায় হত্যার ঘটনা প্রায়ই ঘটে থাকে। নারীবাদীরা কয়েক দশক ধরে তাঁদের অধিকার আদায়ে লড়াই করছেন। এই নুসরাত সাহার ঘটনা সেই বিষয়টিকেই আরও একবার সামনে নিয়ে আসল। শুধু তাই নয়, ওই দেশের সাংসদেরাও যে সুরক্ষিত নয় সেটিও জলের মতো পরিষ্কার হয়ে গেল।
জানা গিয়েছে, পিতাফির বিরুদ্ধে দেশ জুড়ে সমালোচনার ঝর উঠলে তিনি সংসদ ভবনে নুসরাতের কাছে ক্ষমা চেয়ে তাঁকে চাদর পরিয়ে দেন। কিন্তু, ক্ষমা চেয়ে নিলেই সমস্যার সমাধান হয়ে যায় না বলে জানিয়েছেন নুসরাত। পাকিস্তানের সংবিধানে নারী সুরক্ষার অনেক গলদ রয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













