বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আধা ঘণ্টার পথ দুই মিনিটে

চকচকে কালো পিচ ঢালাই পথ। যানবাহনও তেমন নেই। দ্রুত গতিতে চলার লোভ সামলানোই কঠিন। তাই সবার গাড়ির চাকা ঘুরছে স্বাভাবিকের চেয়ে বেশি গতিতে।

নিচের সড়ক ধরে চলছে মগবাজার মোড়ের সিগন্যালে আটকে থাকতে হবে দীর্ঘ সময়। সেই সঙ্গে ভাঙা রাস্তার দুর্ভোগ। স্বাভাবিক কর্মদিবসে কখনো কখনো এক কিলোমিটার পথ পারি দিতে লেগে যায় আধা ঘণ্টা, কখনও তার চেয়ে বেশি। এই অবস্থায় উড়াল সড়কটি কবে চালু হবে, প্রতীক্ষায় ছিল এই সড়কটি ধরে চলাচলকারীরা।

সকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন সড়কটি উদ্বোধন করার পর পরই শুরু হয় যান চলাচল। ঈদের ছুটির কারণে রাজধানীতে ভিড় এখনও কম। তাই এই সড়কেও চাপ নেই তেমন। তবে উড়াল সড়কটি উদ্বোধন করার খবরে এই সড়ক ধরে চলতে ছুটে আসেন অনেকেই।

উড়ালসড়কটি নির্মাণের আগে এই এক কিলোমিটার পথ অনেক দীর্ঘ ছিল যাত্রীদের কাছে। এটুকু পথ এখন কত সময়ে পার হওয়া যাবে? লাগলো না দুই মিনিটও। এত নির্বিঘ্নে এই পথে কখনও আসা যায়নি।

এই পথটি দেশের বৃহত্তম উড়াল সড়কের দ্বিতীয় অংশ। গত ৩০ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলিফ্যামিলি থেকে সাতরাস্তা পর্যন্ত উড়াল সড়কটি উদ্বোধন করার পর এই পথের দীর্ঘ ভোগান্তির অবসান হয়। এবারও আরও একটি পথের ভোগান্তি কমে যাওয়ায় খুশি এই পথ ধরে চলাচলকারীরা।

ফ্লাইওভারের এই অংশটি উদ্বোধনের খবরে দুপুরে অনেককেই দল বেঁধে এসেছেন দুপুরে। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কারও সঙ্গী পরিবারের সদস্যরা। উড়াল সড়ক ধরে চলার পাশাপাশি ছবি তুলেছেন তারা। জমিয়ে আড্ডাও চোখে পড়লো।

তবে ওপরের অংশ যতটা মসৃন, নিচের সড়কটি ততটাই বাজে। নির্মাণ কাজ চলার কারণে নিচের অংশে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। বিশেষ করে মগবাজার মোড় থেকে মৌচাকের দিকে এই ভোগান্তি বেশি।

হলি ফ্যামিলি থেকে সাতরাস্তা পর্যন্ত উড়াল সড়ক চালু হওয়ার আগেও নিচের সড়কে এমন অবস্থা ছিল। তবে উড়ালসড়ক চালুর পর দ্রুততম সময়ের মধ্যে মেরামত হয়েছে নিচের সড়ক। ইস্কাটন থেকে মৌচাক পর্যন্ত নিচের সড়কও দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মগবাজার মৌচাক ফ্লাইওভারের মোট দৈর্ঘ্য আট দশমিক সাত কিলোমিটার। এর মধ্যে প্রায় সোয়া তিন কিলোমিটার চালু হয়েছে এখন পর্যন্ত। আগামী জানুয়ারির আগেই এফডিসি মোড় থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত ৪৫০ মিটারের অংশটি চালু হবে বলে জানিয়েছে সরকার। আর পুরো উড়াল সড়কটি আগামী জুনের মধ্যে চালু হবে- জোর দিয়ে বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত