আন্ডারওয়্যার পরতে ৮০ কোটি টাকা
মার্কিন পপতারকা টেইলর সুইফট ও কেলভিন হ্যারিস। বিশ্বের সবচেয়ে সুখী জুটি তারা। সম্প্রতি সবচেয়ে ধনী জুটির খেতাবও তারা জয় করে নিয়েছেন। এবার সেই ধন আরো বাড়িয়ে নেয়ার সুযোগ এলো এই মার্কিন পপতারকাদের সামনে।
মাত্র একটি ফটোশুটের জন্য পেয়েছেন এক কোটি ডলারের প্রস্তাব। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ কোটি টাকা! এই টাকা পেতে বিখ্যাত ইতালিয়ান ব্যান্ড ‘আরমানি’র প্রচারণার জন্য আন্ডারওয়্যার পরে ফটোশুট করতে হবে তাদের। আরমানির সঙ্গে নিজের চুক্তি থাকায় স্কটিশ গায়ক-প্রযোজক হ্যারিস কাজটা আগে বেশ কয়েকবারই করেছেন।
কিন্তু নিজের ‘গুড গার্ল’ ইমেজ ভেঙে এমন পোশাকে পোজ দিতে টেইলর রাজি হবেন কি না সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। এর আগে ২০০৯ সালে ডেভিড ও ভিক্টোরিয়া বেকহামের প্রায় একই রকম ফটোশুট প্রতিষ্ঠানটির প্রচারণায় বেশ কাজে দিয়েছিল।
আরমানি কর্তৃপক্ষ তাই উঠেপড়ে লেগেছে টেইলর ও হ্যারিসকে রাজি করাতে। শেষ খবর পাওয়া পর্যন্ত হ্যারিসের হাত ঘুরে প্রস্তাবটি আছে টেইলরের টেবিলে। তিনি রাজি হলেই আসবে ৮০ কোটি টাকার চেক। আর খুব শিগগির এই যুগলকে দেখা যাবে আরমানির আন্ডারওয়্যারে।
এলএ/আরআইপি
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













