বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বৃহস্পতিবার শুরু

১৫তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে বৃহস্পতিবার। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে ৯ দিনের এই উৎসব চলবে ২০ জানুয়ারি পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেল ৪টায় জাতীয় জাদুঘর মিলনায়তনে উৎসবের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

উৎসব প্রসঙ্গে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘উৎসবে আসা দর্শক, পরিবেশক, পরিচালক, প্রযোজকরা ভাবনা বিনিময় ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তথ্য আদান-প্রদান করার সুযোগ পাবেন। আশা করছি, এবারের চলচ্চিত্র উৎসব দর্শকের মনোযোগ আকর্ষণ করবে।’

ভারত, রাশিয়া, ব্রাজিল, ভেনেজুয়েলা, কিউবা, কাজাখস্তান, কিরগিজস্তান, নেপাল, আর্জেন্টিনা, সুইজারল্যান্ড, সাইপ্রাস, জর্জিয়া, ইংল্যান্ড, মিয়ানমার, তুরস্ক, ইরান, তাজিকিস্তান, চিলিসহ ৬৬টি দেশের শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হবে এবারের উৎসবে।

উৎসবের জন্য বাংলাদেশ থেকে চূড়ান্ত হয়েছে তিনটি ছবি- তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’, অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ এবং বিজন ইমতিয়াজের ‘মাটির প্রজার দেশে’।

উৎসবে অস্ট্রেলেশিয়া (অস্ট্রেলিয়া ও এশিয়া) প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, ট্রিবিউটস, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন্স ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্মস, ইন্ডিপেনডেন্ট ফিল্মস, স্ক্যান্ডিনেভিয়ান ফিল্ম সেশন এবং উইমেন্স ফিল্ম সেশন বিভাগে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

জাতীয় জাদুঘর মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স, ঢাকার অলিয়ঁস ফ্রসেজ মিলনায়তন এবং আমেরিকান সেন্টার মিলনায়তনে ছবি প্রদর্শিত হবে ।

এবার রেট্রোস্পেকটিভ বিভাগে ইরানের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামির সিনেমা দেখানো হবে। এর মধ্যে রয়েছে ‘ক্লোজ আপ’, ‘টেস্ট অব চেরি’, ‘দ্য উন্ড উইল ক্যারি আস’সহ বেশ কয়েকটি চলচ্চিত্র।

একই বিভাগে দেখানো হবে তুরস্কের নারী নির্মাতা ইয়াসিম উস্তাওগলু নির্মিত ‘ওয়েটিং ফর দ্য ক্লাউ আরাফ’, ‘জার্নি টু দ্য সান’, ‘লাইফ অন দেয়ার সোলজারস, ‘প্যানডোরাস বক্স’।

উৎসবের অংশ হিসেবে শুক্র ও শনিবার জানুয়ারি অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘চলচ্চিত্রে নারীর ভূমিকা’ বিষয়ক একটি সেমিনার এবং তৃতীয় আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স।

প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে আসছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত