রবিবার, অক্টোবর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করছেন খালেদা

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান লন্ডনে বসে দাউদ ইব্রাহিমসহ আন্তর্জাতিক জঙ্গিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দাবি করেছেন, এ বিষয়ে তথ্য রয়েছে তাদের কাছে।

মঙ্গলবার দুপুরে তথ্য অধিদপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।

লন্ডনে থেকে দেয়া খালেদা জিয়ার সাম্প্রতিক বিভিন্ন বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়। খালেদা জিয়ার এসব বক্তব্যকে ডাহা মিথ্যা ও সত্যের অপলাপ বলে অভিহিত করেন তথ্যমন্ত্রী।

খালেদা জিয়ার উদ্দেশে চ্যালেঞ্জ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, “আপনি বলেছেন গত সাত বছরে তিন হাজার নেতাকর্মী খুন, এক হাজার ২০০ গুম হয়েছেন, ১২ জনকে ক্রসফায়ারে দেয়া হয়েছে। আপনার এসব কথা আপনি প্রমাণ করতে তাদের নামের তালিকা দিন।” তথ্যমন্ত্রী বলেন, “খালেদা হেফাজতের মতো মিথ্যাচার করছেন। খালেদার বক্তব্য ডাহা মিথ্যা ও সত্যের অপপ্রলাপ ছা্ড়া আর কিছু নয়।”

‘বাংলাদেশে একটি রাজতন্ত্র কায়েম হয়েছে। যা চালাচ্ছেন একজন লেডি কিলার।’ খালেদা জিয়ার এমন বক্তব্যের জবাবে ইনু বলেন, “আমি মনে করি, তার এই বক্তব্য একজন সামরিক শাসকের স্ত্রী ও হাওয়া ভবনের তারেক রহমানে মা-এর মুখে ‘ভুতের মুখে রাম নাম’ ছাড়া আর কিছু নয়। বাংলাদেশে রাজতন্ত্র চলছে না, সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে বলে দাবি করেন মন্ত্রী।

খালেদা জিয়া রাজনীতি ও গণতন্ত্রের খলনায়িকায় পরিণত হয়েছেন মন্তব্য করেন তথ্যমন্ত্রী বলেন, “আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রের অতন্দ্র পহরীতে পরিণত হয়েছেন।”

খালেদা জিয়াকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইনু বলেন, “আন্দোলনের নামে সন্ত্রাসী কর্মকাণ্ডে যারা ধরা পড়ছেন, তারা যে বিএনপি-জামায়াতের কর্মী নয়, তা প্রমাণের জন্য খালেদা জিয়াকে প্রকাশ্য চ্যালেঞ্জ দিচ্ছি।”

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী