আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বকালের সর্বোচ্চ


আন্তর্জাতিক বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। শুক্রবার (৮ মার্চ) আরেক দফা বেড়েছে নিরাপদ আশ্রয় ধাতুটির দর। এতে মূল্যবান সম্পদটির মূল্য সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
এতে বলা হয়, আলোচ্য কার্যদিবসের শেষ ভাগে চাকরির তথ্য প্রকাশ করবে যুক্তরাষ্ট্র। এর আগে চাউর হয়েছে, আগামী জুনে সুদের হার কমাবে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)। ফলে বুলিয়ন বাজার আরও চাঙা হয়েছে।
স্পট মার্কেটে বৈশ্বিক বেঞ্চমার্ক স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়ে ঠেকেছে। প্রতি আউন্সের দর স্থির হয়েছে ২১৬৮ ডলার ২৮ সেন্টে। দিনের শুরুতে যা ছিল প্রায় ২১৭১ ডলার।
একই দিনে ফিউচার মার্কেটে ইউএস বেঞ্চমার্ক স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৫ শতাংশ। আউন্সপ্রতি দাম নিষ্পত্তি হয়েছে ২১৭৫ ডলার ৫০ সেন্টে। এখন পর্যন্ত ইতিহাসে যা সবচেয়ে বেশি। অর্থাৎ এর আগে স্বর্ণের দর কখনও এত দেখেননি বিশ্ববাসী।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













