আন্দোলনরত নার্সদের নতুন কর্মসূচি ঘোষণা


আন্দোলনরত নার্সরা আবারও নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচির ১৩তম দিনে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে— ১৭ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট ও সংহতি সমাবেশ, ১৮ এপ্রিল সকাল ১০টায় অবস্থান ধর্মঘট থেকে বিক্ষোভ মিছিল, ১৯ এপ্রিল সকাল ১১টায় চলমান লাগাতার অবস্থান ধর্মঘট থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও ২০ এপ্রিল সকাল ১১টায় লাগাতার অবস্থান ধর্মঘট থেকে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শান্তিপূর্ণ পদযাত্রা।
বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের মহাসচিব ফারুক হোসেন বলেন, ‘দাবি আদায় না হওয়ায় আবারো নতুন এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’
বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বলেন, ‘শনিবার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে অবস্থান ধর্মঘটের পাশাপাশি গণস্বাক্ষর কর্মসূচি পালন হয়।
গত ২৮ মার্চ পিএসসি ৩ হাজার ৬১৬ সিনিয়র স্টাফ নার্স পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। এই নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও আগের মতো জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগ দেওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বেকার নার্সরা।
গত ৩০ মার্চ একই দাবিতে তারা শাহবাগ মোড়ে সাড়ে ৩ ঘণ্টা সড়ক অবরোধ করে। পরে পুলিশ সাউন্ড গ্রেনেড, জলকামান ও লাঠিপেটা করে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। এতে অর্ধশতাধিক নার্স আহত হন। এরপর তারা রাজধানীর আগারগাঁওয়ে ডিএনএসের অফিস ঘেরাও করেন। ৩ এপ্রিল কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ শেষে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













