আন্দোলনের পথ থেকে সরে এলেন খালেদা জিয়া


আন্দোলনের মাধ্যমে সরকার পতনের কথা বলে আসলেও এবার সেই অবস্থান থেকে সরে এসে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ‘আন্দোলন নয়, নির্বাচনের মাধ্যমে এই সরকারকে ঘায়েল করতে হবে।’
রোববার রাতে রাজধানীর গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয়ে বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন এর আয়োজন করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানসিক রোগী আখ্যা দিয়ে তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথাও বলেন খালেদা জিয়া।
শুভেচ্ছা বিনিময়ের শুরুতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে খালেদা জিয়াকে ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশনের সভাপতি আলবার্ট পি কস্তা, সহ-সভাপতি মার্শেল এম চিরান, মহাসচিব সুব্রত উইলিয়াম রোজারিও, বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জন গমেজ, পাল পুরোহিত, রাঙ্গামাটি ক্যাথলিক চার্চ ফাদার পরিমল রোজারিও, পাল পুরোহিত, তেজগাও ক্যাথলিক মিশন ফাদার এলবার্ট, বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ময়মনসিংহ জেলা সভাপতি শশধর ভ্রং প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, সাবেকমন্ত্রী গৌতম চক্রবর্তী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













