বুধবার, অক্টোবর ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আন্দোলন করার সাহস-ধৈর্য বিএনপির নেই: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি নেতাদের উদ্দেশ করে বলেছেন, রাজনীতি যারা করে তাদের সাহস, ধৈর্য ও কমিটমেন্ট থাকতে হয়। তাদের কমিটমেন্টের ঘাটতি আছে, সাহসের ঘাটতি আছে। সেজন্য গত ৭ বছরে তারা একটি আন্দোলন করতে পারেনি।

পাবনার পাকশীতে সড়ক ও জনপথ রেস্ট হাউজে শুক্রবার বিকেলে স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

‘বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে সরকার’-বৃহস্পতিবার বগুড়ায় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন অভিযোগের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, কেউ কাউকে ধ্বংস করতে পারে না। যারা রাজনীতি করে তাদের ভাষা এমন হওয়া উচিত নয়। নিজেরা নিজেদের ধ্বংসের মতো দুর্বলতার ক্ষেত্র যেন তারা তৈরি না করে।

তিনি বলেন, ভুটানের থিম্পুতে চার দেশের মধ্যে বিভিআইএন (বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল) মোটর ভেইকেলস যে চুক্তি স্বাক্ষর হয়েছে, তার বাস্তবায়ন এ বছরে করতে যাচ্ছে সরকার। সে কারণে দেশের রাস্তাঘাটের আরও উন্নয়ন করতে হবে। উত্তর জনপদে বঙ্গবন্ধু সেতু থেকে বুড়িমারী পর্যন্ত চার লেনে উন্নীত করা হবে।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু বাস্তবায়ন করতে হলে এর কানেক্টিং রোডগুলোও চার লেন করতে হবে। এ কারণে সরকারের বিশাল পরিকল্পনা রয়েছে। পাবনার রাস্তাগুলো মোটামুটি ভালো, আরও ভালো করার জন্য পরিকল্পনা রয়েছে।

এ সময় পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোফাজ্জল হোসেন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বপন কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী