আন্দোলন ডেকে বিএনপি নেতারা হিন্দি সিরিয়াল দেখেন: ওবায়দুল কাদের


আন্দোলনের কর্মসূচি ডেকে বিএনপি নেতারা ঘরে শুয়ে-বসে হিন্দি সিরিয়াল দেখেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিকবিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ছাত্রলীগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় এ মন্তব্য করেন তিনি। সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনসহ সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাদের বলেন, ‘সরকারের উন্নয়নে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপির সমর্থকরাও খুশি। তাই আগামী নির্বাচনে সাধারণ মানুষের ভোটে জিততে পারবে না জেনে দলটি হতাশ।’
ছাত্রলীগের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনীতিতে হতাশ হওয়া যাবে না। মূল্যায়নের জন্য অপেক্ষা করতে হবে। মূল্যায়ন রাতারাতি পেতে হলে ‘ধপ করে ঝরে খপ করে পড়ে’। এসময় মন্ত্রী ছাত্রলীগকে শৃঙ্খলার মধ্যে থেকে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বানও জানান।
তিনি বলেন, সরকারের দুইটি মূল লক্ষ্য ছিল। একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার এবং অন্যটি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ। এই দুইটি লক্ষ্যই আমরা সার্থকভাবে বাস্তবায়ন করেছি। বর্তমানে বাংলাদেশ পাকিস্তানের চেয়ে অনেক এগিয়ে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশ্বের বিস্ময়ে রূপ নিয়েছে আমাদের দেশ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













