আপনার অজান্তেই ফেসবুক থেকে ছবি চলে যাচ্ছে সেক্স ক্লাবে


ফেসবুক থেকে তাদের ছবি নিয়ে বিভিন্ন সেক্স সাইটে বিজ্ঞাপনের কাজে লাগান হচ্ছে৷ মুম্বই সাইবার পুলিশের কাছে এমনই অভিযোগ দায়ের করল ২৫ জন মহিলা৷ তারা জানিয়েছেন যে, বিজ্ঞাপনে মহিলাদের প্রসিদ্ধ মডেল তকমা দিয়ে বলা হয়েছে, তারা পছন্দসই টাকা পেলে শারীরিক সম্পর্ক স্থাপনেও সম্মতি দেবে৷ এই অভিযোগ পাওয়ার পরেই মহম্মদ কোটওয়ালা(২৪), গিরিশ জয়সওয়াল(৩৩), অর্জুন কানোজিয়া(২৮) ও শরিফ খান(২৪) নামের চার ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ৷ www.sexoclub.in, www.sexodate.in ও www.instaclub.in নামের তিনটি ওয়েবসাইটের মাধ্যমে তারা অনলাইন একটি জালিয়াতি ও মধুচক্র চালাত বলে অভিযোগ দায়ের করেছে পুলিশ৷
জানা গিয়েছে, সমগ্র দেশে প্রায় দু’হাজার ব্যক্তিকে ইতিমধ্যে জালিয়াতি চক্রে ফাঁসিয়েছে অভিযুক্তরা৷ এছাড়া কম বয়সী যুবক, যুবতিদের বেশি টাকা রোজগারের প্রলোভন দেখিয়ে দেহ ব্যবসার মতো পেশায় নিযুক্ত করেছে৷ Sexo Friendship Club নামে একটি সংস্থা খুলে প্রতারণা চক্রের জাল শুরু করেছিল তারা৷ এক্ষেত্রে বিজ্ঞাপন দেওয়া হয় যে, মাত্র ৯৯৭ টাকায় এই ক্লাবের সদস্য হওয়া যাবে৷ পে-টাইমের মাধ্যমে টাকা নেওয়া হত৷ টাকা নিয়ে নেওয়ার পরেই তারা পে-টাইমে তাদের অ্যাকাউন্ট ডিলিট করে দিত৷
পুলিশ জানিয়েছে, এই চক্রটি সামনে আসার পরেই মুম্বইয়ের আরও মহিলারা অভিযোগ জানাতে থাকে যে তাদের ছবিও এই সমস্ত সাইটে ব্যবহার করা হয়েছে৷ এছাড়া ফেসবুক ব্যবহারকারীরা যাতে আরও বেশি করে নিজেদের ছবি ও তথ্য নিরাপদ রাখার বিষয়ে সজাগ হন সেই বিষয়েও নির্দেশ দিয়েছে পুলিশ৷
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













