আপিলের পূর্ণাঙ্গ রায়: মীর কাশেমের মৃত্যুদণ্ড বহাল রেখে


মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। পূর্ণাঙ্গ রায় আজই ট্রাইব্যুনালে পাঠানো হবে।
প্রধান বিচারপতি এস কে সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষরের পর সোমবার দুপুরে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ২৪৪ পৃষ্ঠার রায়ের অনুলিপি প্রকাশ করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে এই রায়ের পুনর্বিবেচনা বা রিভিউ চেয়ে আবেদন করতে পারবেন আসামীপক্ষ।
এর আগে গত ৮ মার্চ আসামীর আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
সম্পূরক কার্যতালিকায় ভুলের কারণে বিভ্রান্তি থাকায় ৮ মার্চ আপিলের রায় হচ্ছে না বলে প্রথমে মনে করা হলেও পরে প্রধান বিচারপতির নির্দেশে কার্যতালিকায় সংশোধন এনে ওই রায় ঘোষণা করা হয়।
মামলার ১১ নম্বর অভিযোগে কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে অপহরণ, ডালিম হোটেলে তাকে অমানুষিক নির্যাতন করে হত্যা এবং মৃতদেহ কর্ণফুলী নদীতে ফেলে দেয়ার অপরাধে মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখা হয়। এছাড়া নির্যাতনের ৬ অভিযোগে সাজা বহাল রাখা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













