আফগানিস্তানে ট্রাম্প আমলে প্রথম ড্রোন হামলা : নিহত ৬


আফগানিস্তানে মার্কিন ড্রোন হামলায় শীর্ষ স্থানীয় তালেবান এক নেতার ভাতিজা এবং জামাইসহ ছয় তালেবান নিহত হয়েছে। পাকিস্তান-আফগান সীমান্তবর্তী খোস্ত এলাকায় আজ (বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়।
ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর এই প্রথম আফগানিস্তানে ড্রোন হামলা হলো। স্থানীয় পুলিশের মুখপাত্র বলেছেন, নিহত ছয়জনের মধ্যে দলছুট তালেবান নেতা মোল্লা মোহাম্মদ রাসুলের ভাতিজা এবং জামাই রয়েছেন।
একটি গাড়িতে করে মোল্লা আখতার রাসুলসহ পাঁচ তালেবান সদস্য তাদের গোপন আস্তানার দিকে যাওয়ার পথে এ হামলা চালানো হয়। হামলায় গাড়িটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে।
অবশ্য মোল্লা আখতার রাসুল নিহত হওয়ার কথা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সূত্র : ওয়েবসাইট
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













