আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ১১


আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাস্তার পাশে বোমা পুতে রাখা হয়েছিল। দেশটিতে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। খবর ডনের।
প্রাদেশিক মুখপাত্র আহমেদ জায়েদ বেদার এএফপিকে জানিয়েছেন, ফারিয়াব প্রদেশের কোসা কালা গ্রামে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ ১১ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানের অতিথি ছিলেন।
এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ ঘটনার জন্য তালেবান জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













