আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১২


আফগানিস্তানের পূর্বাঞ্চলে পুলিশে যোগ দেওয়া সদস্যদের লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। স্থানীয় এক কর্মকর্তা বিবিসি কে বলেন, পুলিশ সদস্যরা একটি বাসে করে রাজধানী কাবুলে যাওয়ার সময় এটিতে মোটরবাইকে লুকিয়ে রাখা দূর নিয়ন্ত্রিত একটি ডিভাইসের মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।
নাগরহার প্রদেশের শরকর্ট এলাকায় এ বিস্ফোরণ ঘটে। তালেবান জঙ্গিরা এর আগে নাগরহারের রাজধানী জালালবাদের কর্মকর্তাদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। প্রদেশটির দুটো এলাকাই ইসলামিক স্টেট (আইএস) নিয়ন্ত্রিত কিংবা সেখানে তাদের প্রভাব রয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













