আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে আত্মঘাতী হামলা


আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগরহর প্রদেশের রাজধানী জালালাবাদে অবস্থিত ভারতীয় কনস্যুলেটে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। আজ দুপুরের দিকে একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালায়। তবে হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। এ হামলায় কনস্যুলেটের কেউ আহত হয়নি বলে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
হামলার বিষয়ে মুখপাত্র বিকাশ স্বরূপ বলেন, ‘আমাদের কনস্যুলেট হামলার লক্ষ্যবস্তু হয়েছে তবে সেখানকার সবাই নিরাপদ আছে।’
ইন্দো-তিব্বতীয় বর্ডার পুলিশ ও আফগান নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধ চালাচ্ছে। এর আগে গত জানুয়ারিতে দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফে অবস্থিত ভারতীয় কনস্যুলেটও সন্ত্রাসী হামলার শিকার হয়েছিল।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













