আফগানিস্তানে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ১৫ জঙ্গি নিহত


আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশে ২৪ ঘন্টায় সৈন্যদের সঙ্গে একাধিক সংঘর্ষে অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত ও ১২ জন আহত হয়েছে। রবিবার সেনাবাহিনীর এক সূত্র একথা জানায়।
ওই অঞ্চলের সেনাবাহিনীর কোর ২০৯ শাহিনের প্রেস অফিসার নাস্তরাউল্লাহ্ জামশিদি বলেন, ‘শনিবার কুন্দুজ প্রদেশের দাশত-ই-আর্চি জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে এক জঙ্গি নিহত ও অপর দুই জন আহত হয়েছে।’ ফারইয়াব প্রদেশের পাশতোন কোত জেলায় সৈন্যদের সঙ্গে সংঘর্ষে অপর সাত জঙ্গি নিহত হয়েছে। তবে এসব হতাহত সম্পর্কে তালেবানের পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













