মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আফগানিস্তানে ৭ জনকে হত্যা করেছে আইএস

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশ থেকে গত মাসে ইসলামিক স্টেটের (আইএস) হাতে অপহৃত সাতজনের মৃতদেহ খুঁজে পেয়েছে পুলিশ। নিহতদের মধ্যে তিন জন নারীও রয়েছেন। জঙ্গিরা তাদেরকে গলা কেটে হত্যা করেছে বলে স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে এ খবরের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে আইএসের তৎপরতা বেড়ে গেছে। তালেবান গোষ্ঠীর ভিন্নমতাবলম্বীদের আকৃষ্ট করছে এই দলটি। ফলে শুধু তালেবান নয়, আফগানিস্তানের সরকারি বাহিনীর জন্যও তারা হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাদের তৎপরতা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতেও উদ্বেগ সৃষ্টি করেছে।

জাবুল পুলিশের উপ-প্রধান গুলাম জিলানি ফারাহি রোববার টেলিফোনে রয়টার্সকে বলেছেন, গত মাসের এক তারিখে গজনি প্রদেশের গেলান জেলার রাসানি গ্রাম থেকে ওই সাতজনকে অপহরণ করা হয়েছিল। রোববার অপহৃতদের মৃতদেহ খুঁজে পেয়েছে পুলিশ।

ফারাহি আরো জানিয়েছেন,‘দায়েস (আইএস) যোদ্ধারা তাদের নৃশংসভাবে হত্যা করেছে। উদ্ধারের পর রোববারই তাদের মৃতদেহগুলো শাহ জোই জেলা হাসপাতালে আনা হয়েছে। নিহতদের সবাই হাজারা সম্প্রদায়ের সদস্য। এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প