আফগান-পাকিস্তানের আইএস প্রধান নিহত
ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর আফগানিস্তান ও পাকিস্তান শাখার প্রধান হাফিজ সাঈদ খান গত মাসে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হয়েছে বল দাবি পেন্টাগনের।
হাফিজ সাঈদ খান তালেবানদের সাবেক কমান্ডার ছিলেন এবং তিনি আফগানিস্তানে বহু জঙ্গি হামলার নেতৃত্ব দিয়ে দিয়েছেন। আফগানিস্তানের গোয়েন্দা সংস্থা গত বছর দাবি করেছিল যে দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে এক ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন। যদিও তখন আইএস বলেছিল তাদের নেতা কোনওভাবে প্রাণে বেঁচে গিয়েছেন।
শুক্রবার যুক্তরাষ্ট্র জানিয়েছে গত ২৬ জুলাই নানগারহার প্রদেশের জেলা আচিনে ড্রোন হামলায় সাঈদ খান নিহত হয়েছেন। রাজধানী কাবুলে শিয়া হাজারা সম্প্রদায়ের এক সমাবেশে আইএসের আত্মঘাতী হামলায় অন্তত ৮০ জন নিহত এবং ২৩০ জন আহত হওয়ার তিনদিন পর ওই ড্রোন হামলাটি চালানো হয়।
গত ২৬ জুলাই আফগান গোয়েন্দা সংস্থাও জানিয়েছিল, নানগারহার প্রদেশে এক সামরিক অভিযানে ১২০ জন আইএস জঙ্গি নিহত হয়েছে।কিন্তু তখন তারা সাঈদ খানের নাম উল্লেখ করেনি।
এদিকে পাকিস্তানে আফগান রাষ্ট্রদূত জানিয়েছেন নানগারহার প্রদেশে ড্রোন হামলায় আরো আইএস জঙ্গি নিহত হয়েছে। গত মে মাসে পাকিস্তানের অভ্যন্তরেও যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালায় এবং ওই হামলায় আফগান তালেবান প্রধান মোল্লা আখতার মোহাম্মদ মনসুর নিহত হন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













