শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আফ্রিকার উন্নয়ন সহযোগী হবার জন্য বাংলাদেশ প্রস্তুত

উন্নয়নে অংশীদারিত্বের জন্য কেবল পশ্চিমামুখি না হয়ে এশিয়ার দিকে নজর দিতে আফ্রিকার দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বাংলাদেশ সময় রোববার ও মারাকাশের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় তিন দিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামের সমাপ্তি অধিবেশনে দেওয়া বক্তব্যে এ আহবান জানান তিনি। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) এস এম হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

হাসানুল হক ইনু বলেন, উন্নয়নের জন্য এশিয়া ও আফ্রিকার সংগ্রামের মধ্যে মিল রয়েছে। মহাদেশ দুটির নিজ দেশগুলোর মধ্যে ঐক্যবদ্ধ এবং আন্তঃমহাদেশীয় সম্পর্কোন্নয়ন বিশ্বের এ দুটি বৃহৎ অঞ্চলের উন্নয়নকে ত্বরাণ্বিত করবে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ তথ্যপ্রবাহ, গণমাধ্যম এবং তথ্য ও যোগযোগ প্রযুক্তিতে যে অসাধারণ অগ্রগতি অর্জন করেছে, তাতে করে আফ্রিকার উন্নয়ন সহযোগী হবার জন্য বাংলাদেশ প্রস্তুত।

আফ্রিকান মিডিয়া ফোরামে যোগদানের পাশাপাশি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু মরক্কো সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফি এবং ফিলিস্তিনের প্রতিনিধিদের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করেন।

ইসলামী দেশগুলোর সংস্থা-ওআইসি আয়োজিত ১৭ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী আফ্রিকান মিডিয়া ফোরামের সমাপ্তি অধিবেশনে সভাপতিত্ব করেন মরক্কো সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী মুস্তফা আল খালফি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ