শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী

ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এ বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আলোচনা শেষে পাস করা হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেটের মদনমোহন কলেজের সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী আরো বলেন, ব্যবসায় ১৫ শতাংশ ভ্যাট বাস্তবায়ন এই বছর থেকেই হবে। এটা পেছানোর কোনো সুযোগ নেই।

এর আগে, মদনমোহন কলেজ সরকারীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে কলেজের স্থাবর-অস্থাবর সম্পত্তির দলিল হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আবুল মাল আবদুল মুহিত।

এ অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর ‍উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য বিজিত দাসসহ অনেকে।

আলোচনা সভা শেষে কলেজের প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি আনুষ্ঠানিকভাবে সরকারের কাছে হস্তান্তর করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী