আবহাওয়া: বৃষ্টি কমতে পারে কাল


তিন দিন ধরে প্রায় সারা দিনই দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। এতে জলাবদ্ধতা আর যানজটে নাকাল রাজধানীবাসী। তবে একটি সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের তথ্য, কাল বৃহস্পতিবার বৃষ্টি কমে যেতে পারে। এর লক্ষণ দেখা যেতে পারে আজ বুধবার দুপুরের পর থেকে। মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শামছুদ্দীন আহমেদ।
এদিকে আজ সকাল থেকে দেশের সমুদ্রবন্দরগুলো থেকে ৩ নম্বর সতর্কসংকেত সরিয়ে নিতে বলা হয়েছে। ১৮ জুলাই থেকে এই সংকেত দিয়ে রেখেছিল আবহাওয়া অধিদপ্তর। ৩ নম্বরের বদলে এখন শুধু নৌবন্দরগুলোতে ১ নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত তিন ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১২ মিলিমিটার। এ ছাড়া গতকাল সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত বেশি বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে ৭৮ মিলিমিটার। এ ছাড়া যশোরে ৭৬, ময়মনসিংহে ১৭, চট্টগ্রামে ১৬, সিলেটে ১২, রাজশাহীতে ৪২, রংপুরে ২৭, বরিশালে ৬৪ ও খুলনায় ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













