আবারও প্রযোজনায় জাহিদ হাসান


জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান অভিনয়ের পাশাপাশি নির্দেশক হিসেবে বেশ পরিচিত। তবে তিনি মাঝেমধ্যে নাটক প্রযোজনাও করেন।
বেশ কয়েক বছর আগে মেগা ধারাবাহিক নাটক ‘লাল নীল বেগুনী’ প্রযোজনা করেছিলেন জাহিদ হাসান। এই নাটকটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
অনেকগুলো বছর পর আবার প্রযোজনায় ফিরলেন এই নন্দিত অভিনেতা। এবার তিনি প্রযোজনা করবেন ‘ডন’ শিরোনামের একটি ধারাবাহিক নাটক। এই ধারাবাহিকটি রচনা করছেন মামুনুর রশীদ।
জাহিদ হাসান এখন রয়েছেন সিরাজগঞ্জে। সেখানে তার পরিচালনায় ‘ভ্যাগাবন্ড’ নামের একটি ধারাবাহিকের শুটিং করছেন। তিনি বলেন, ‘আমার প্রযোজনায় নতুন ধারাবাহিক ‘ডন’র শুটিং হবে নেপালে। গল্পের কাজ চলছে। আগামী মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা।
জানা গেছে, ধারাবাহিকে ‘ডন’-এ নিপুণের অভিনয় করার কথা। বাকি শিল্পীদের নাম এখনো চূড়ান্ত হয়নি। নাটকটি মাছরাঙা টিভির জন্য নির্মাণ করা হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













