আবারও শরনার্থীবোঝাই নৌকাডুবি, নিহত ১০
এজিয়ান সাগরের তুর্কি উপকূলে শরণার্থীবাহী নৌকা ডুবিতে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও দু’জন। নিহতদের মধ্যে পাঁচ শিশু ও এক নারী শরণার্থী রয়েছেন।
বুধবার গ্রিক দ্বীপ ফার্মাকোনিসি’র পূর্বে তুর্কি উপকূলে নৌকাটি ডুবে যায় বলে গ্রিসের কোস্টগার্ডের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।
এ ঘটনায় ১৩ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। এদের মধ্যে ১১ জন পুরুষ ও দু’জন নারী রয়েছেন। নিখোঁজদের উদ্ধার তৎপরতা এখনও অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে খবরে।
গ্রিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি হেলিকপ্টার, একটি টহল নৌকা ও একটি বেসরকারি জাহাজ এ উদ্ধার কাজে সহায়তা করছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













