বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারো আত্মঘাতী জোড়া বিস্ফোরণ, ২৯ জন মুসলিম নিহত

তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে একটি স্টেডিয়ামের কাছে দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৯ জন নিহত ও ১৬৬ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে এসব বিস্ফোরণ হয় বলে তুরস্ক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

তুরস্কের কর্মকর্তারা জানান, পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গাড়িবোমা কিংবা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার ইস্তাম্বুলের বেসিকতাস স্টেডিয়ামে একটি ফুটবল ম্যাচ চলছিল। ম্যাচটি শেষ হওয়ার দুই ঘণ্টা পর বিস্ফোরণ হয়। এর পর গোলাগুলির শব্দ শোনা যায়। তখনো অনেক দর্শক স্টেডিয়াম থেকে বের হচ্ছিলেন।

হামলার দায় স্বীকার করেনি কোনো পক্ষ। এ ঘট্নায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

চলতি বছরের বিভিন্ন সময়ে বেশ কয়েকটি ব্ড় ধরনের হামলা হয়েছে তুরস্কে। এসব হামলায় অংশ নিয়েছে কুর্দি জঙ্গি ও জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বিস্ফোরণে হতাহত হওয়ার বিষয়টি জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

‘আমাদের নিরাপত্তা বাহিনী ও জনগণের বিরুদ্ধে একটি সন্ত্রাসী হামলা হয়েছে’, বলেন এরদোয়ান।

‘বেসিকতাস-বুরসাসপোরের মধ্যকার ফুটবল ম্যাচের পর হামলার মানে হলো হতাহতের সংখ্যা বাড়ানো। এসব হামলার পর দুর্ভাগ্যবশত আমাদের অনেকে শহীদ ও গাজি হয়েছেন’, যোগ করেন এরদোয়ান।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প