আবারো কমলো স্বর্ণের দাম


এক সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও কমানো হলো স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী, ভরিপ্রতি ৯৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে বাড়ানো হয়েছে রুপার দাম। রোববার বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) নতুন এই দর নির্ধারণ করেছে।
আগামীকাল সোমবার (২১ নভেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে ১৪ নভেম্বর স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস।
বাজুস জানায়, নতুন দাম অনুযায়ী ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৫৮৩ টাকা থেকে সর্বোচ্চ ৯৯১ টাকা পর্যন্ত কমানো হয়েছে।
এর মধ্যে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে ৪৫ হাজার ৮৯৭ টাকা, ২১ ক্যারেট ৪৩ হাজার ৮৫৬ টাকা এবং ১৮ ক্যারেট ৩৭ হাজার ৯০৮ টাকা। এ ছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ২৫ হাজার ১৯ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম এক বাজার ৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম কমেছে ৯৯১ টাকা, ২১ ক্যারেটে কমেছে ৮১৬ টাকা এবং ১৮ ক্যারেটে কমেছে ৫৮৩ টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে ৯৯১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম বেড়েছে ১১৬ টাকা।
তবে আজ রোববার (২০ নভেম্বর) পর্যন্ত প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণের দর নির্ধারণ করা হয়েছে ৪৬ হাজার ৩৪৭ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৩৯১ টাকা। এ ছাড়াও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৬ হাজার ১১ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম ৯৩৩ টাকা দরে বিক্রি হবে। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমায় দেশের বাজারে তা সমন্বয় করতে দাম কমিয়েছে বাজুস।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













