আবারো কেঁপে উঠল নিউজিল্যান্ড


আবারো তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। দেশটির কায়কোরা শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ওই একই এলাকায় গত নভেম্বরে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে দক্ষিণ দ্বীপের সেডডোন শহর থেকে ৩০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। জিএনএস জানিয়েছে, ভূমিকম্পটি বেশ তীব্র ছিল। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১৭ কিলোমিটার।
তীব্র ওই ভূমিকম্পের পর আরো বেশ কয়েকটি নিম্নমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের পর ৩ দশমিক ৩ থেকে ৩ দশমিক ৮ মাত্রার বেশ কয়েকটি ভূমিকম্প আঘাত হেনেছে।
উত্তরাঞ্চলীয় ওয়েলিংটন দ্বীপে এবং ক্রিসটচার্চ এলাকায়ও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে প্রাথমিকভাবে ভূমিকম্পটি থেকে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













