আবারো গাজায় বিমান হামলা করেছে ইসরাইলি বিমান


ইহুদিবাদী ইসরাইলের জঙ্গিবিমানগুলো আজ (সোমবার) অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা করেছে। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের স্থাপনার বিরুদ্ধে এ হামলা চালানোর দাবি করেছে তেল আবিব।
আজ খুব ভোরে গাজার খান ইউনুস শহরের ওপর এ হামলা চালানো হয়। তবে এ পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায় নি। এদিকে, ইহুদিবাদী ইসরাইলের এক মুখপাত্র স্থানীয় সংবাদ মাধ্যমের কাছে দাবি করেছেন, ইসরাইলের দক্ষিণাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আজকের বিমান হামলা চালানো হয়।
ক্ষেপণাস্ত্র হামলার জন্য হামাসকে দায়ী করা হয়েছে। গতকাল শেষ বেলায় এ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরাইলে সাইরেন বাজানো হয়েছে। অবশ্য ওই হামলায় কেউ হতাহত হয় নি বলে জানিয়েছে ইসরাইলি সংবাদ মাধ্যম।#
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













