বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারো দল বানালেন নাজমুল হুদা

বিএনপি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে নতুন রাজনৈতিক দল ‘তৃণমূল বিএনপির’ যাত্রা শুরুর ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার নাজমুল হুদা।

শুক্রবার সকালে রাজধানীর গুলশানে হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি নতুন দলের ঘোষণা দেন।

নিজেকে ‘তৃণমূল বিএনপির’ আহ্ববায়ক উল্লেখ করেন নাজমুল হুদা জানান, বিএনপির তৃণমূল পর্যায়ের নেতারাই তৃণমূল বিএনপির নেতৃত্বে থাকবে। এই দলের প্রতীক হবে ধানের ছড়া।

নিজেকে বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য দাবি করে তিনি বলেন, ‘বিএনপি নেতাদের ভুলের কারণে এই দলটিকে নিশ্চিহ্ন হতে দেওয়া যাবে না। বিএনপি নেতাদের সিদ্ধান্তহীনতা, দ্বিধাদ্বন্দ্বের কারণে বিএনপি আজ মুখ থুবড়ে পড়েছে। বিএনপির একজন নিবেদিত কর্মী হিসেবে আমি মনে করি, নেতানেত্রীদের ভুলের কারণে কোটি কোটি মানুষের সমর্থনপুষ্ট বিএনপিকে নিশ্চিহ্ন হতে দেওয়া যাবে না। এ কারণেই আজ আমি তৃণমূল বিএনপির যাত্রা ঘোষণা করেছি। তৃণমূলের নেতারাই এর নেতৃত্ব দেবেন।’

মাঠ পর্যায়ে বিএনপির ‘ত্রাহী অবস্থা’ উল্লেখ তিনি বলেন,‘দল পরিচালিত হচ্ছে উত্তরাধিকার সূত্রে লন্ডন থেকে নির্দেশিত পথে। বিএনপি’র প্রতিষ্ঠাতা প্রয়াত মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের রাজনীতিতে স্বজন-বিরোধী কঠোর অবস্থান বিএনপিকে সম্পূর্ণভাবে শাসকগোষ্ঠীর আত্মীয়দের প্রভাবমুক্ত রেখেছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বেগম খালেদা জিয়ার রাজনীতি তার ঠিক বিপরীত। কেন্দ্রীয় কমিটি গঠনের ক্ষেত্রেই নয়, সরকারের মন্ত্রী গঠন এমনকি সেনাবাহিনী প্রধান নিয়োগেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্তে নিকট আত্মীয়দের প্রচণ্ড প্রভাব প্রতিফলিত হতে দেখা গেছে।’

নাজমুল হুদা জানান, একজন চেয়ারম্যান, পাঁচজন ভাইস চেয়ারম্যান, একজন সাধারণ সম্পাদক, সাতজন যুগ্ম সম্পাদক ও সাতজন সাংগঠনিক সম্পাদকসহ তৃণমূল বিএনপির ২০১ সদস্যের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হবে। এরপর আগামী ১ অক্টোবর ২১ সদস্যের স্থায়ী কমিটি গঠন করা হবে। এই তৃণমূল বিএনপি বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের নেতৃত্ব দেবে।

নতুন রাজনৈতিক দলটির নাম বা প্রতীক নিয়ে আইনি জটিলতা হবে কি-না- এমন প্রশ্নের জবাবে ব্যারিস্টার হুদা বলেন, ‘আইনি জটিলতা হতে পারে। আমি নিজেও একজন আইনজীবী। আইনি লড়াই চালাবো। ধানের ছড়া প্রতীক হিসেবে না পেলে পাট প্রতীক করা হবে।’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী