আবারো বিমান হামলায় শিশুসহ ২৬ জন বেসামরিক নাগরিক নিহত


সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি স্কুল ও আশপাশের এলাকায় বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
স্থানীয় সময় বুধবার এ হামলা হয়।
মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, রাশিয়া এ বিমান হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। ইদলিবের হাস গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এর শিকার হয় স্কুলটিও।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠনটির প্রধান রামি আবদেল রহমান বলেন, ‘মৃত শিশুরা শিক্ষার্থী আর বিমানগুলো রাশিয়ার বলে মনে করা হচ্ছে।’
বেসরকারি সংগঠন ইদলিব মিডিয়া সেন্টারের এক কর্মী বার্তা সংস্থা এএফপিকে বলেন, বুধবার বেলা সাড়ে ১১টায় গ্রামটিতে এ হামলা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মী বলেন, বিমান হামলার খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করে। এর পর বাড়ি যাওয়ার পথে স্কুলের গেটে হামলার শিকার হয় শিক্ষার্থীরা।
সিরিয়ান অবজারভেটরি শুরুতে দুটি স্কুল হামলায় আক্রান্ত হয় বলে জানিয়েছিল। পরবর্তী সময়ে কয়েকটি ভবন থাকা একটি স্কুলে হামলা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













