আবারো ভারত-পাকিস্তানে গোলাগুলি


ভারত ও পাকিস্তানের সীমান্ত বাহিনীর মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। আজ শুক্রবার পাকিস্তানের শাকারগড় সেক্টরে সক্রিয় সীমান্তজুড়ে এই গোলাগুলির ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর দাবি করেছে, আজ সকাল ৯টার দিকে ভারতীয় সীমান্তরক্ষীরা ‘বিনা উসকানিতে’ গুলিবর্ষণ শুরু করে। পাকিস্তানের সীমান্তরক্ষীরাও এর যথাযোগ্য জবাব দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেনি, কোনো সম্পদেরও ক্ষতি হয়নি।
পাকিস্তান ও ভারতের মধ্যে ১৯৩ কিলোমিটার সক্রিয় সীমান্ত, ৭৬৭ দশমিক ৬৭ কিলোমিটার নিয়ন্ত্রণ রেখা এবং এক হাজার ৯৪ কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে।
গত বুধবার নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় বাহিনীর গুলিতে এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং আহত হয়েছে ১২ জন। পাকিস্তান গতকাল বৃহস্পতিবার এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে।
পাকিস্তানের দাবি, ভারতীয় বাহিনী এ বছরে ৯০ বার অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করেছে।
গত ১৮ সেপ্টেম্বর ভারতশাসিত কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে হামলার পর পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পর্কে অবনতি হয়। এই হামলায় প্রায় ২০ ভারতীয় সৈন্য নিহত হয়েছে। ভারত এ হামলার জন্য পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ এনে দেশটির অভ্যন্তরে ‘সার্জিক্যাল ট্রাইক’ নামে হামলা চালিয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













