বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারো ভয়াবহ মার্কিন হামলা, এবার ১১৯ বেসামরিক নিহত..!!

ইরাক ও সিরিয়ায় ২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) নামধারী জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে চালানো মার্কিন বিমান হামলায় ১১৯ জন বেসামরিক লোকের প্রাণহানি হতে পারে বলে ধারণা প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার তাদের এই তথ্য প্রকাশের সমালোচনা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তাদের দাবি, এই হামলায় দেশ দুটিতে নিহতের যে সংখ্যা অনুমান করেছিল তার চেয়ে পেন্টাগনের এই সংখ্যাটি অনেক কম। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কমান্ড সেন্টকম এই পরিসংখ্যানমূলক প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এই অভিযান সম্পর্কে প্রাপ্ত প্রতিবেদন, তথ্য ও নথিপত্রগুলো মাসব্যাপী খুঁটিয়ে যাচাই, পরীক্ষা ও পর্যালোচনা করার পর এ কথা জানানো হয়েছে। পেন্টাগন আরো জানিয়েছে, দেশ দুটিতে ২৪ দফা বিমান হামলা চালানো হয়েছে। এদিকে লন্ডন ভিত্তিক এনজিও এয়ারওয়েজ জানিয়েছে, ২০১৪ সালের আগস্ট মাসে দেশ দুটিতে ইসলামিক স্টেটকে ধ্বংস করার জন্য যে বিমান হামলা শুরু হয় তাতে এখন পর্যন্ত আনুমানিক ১ হাজার ৭৮৭ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে।

কর্নেল জন থমাসের উদ্ধৃতি দিয়ে সেন্টকমের ওই বিবৃতিতে বলা হয়, অনিচ্ছাকৃতভাবে বেসামরিক মানুষ যেন এই হামলায় মারা না যায় সতর্কভাবে তার প্রতি লক্ষ্য রাখার জন্য আমাদের বেশ কয়েকটি দল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। জোট বাহিনীর পক্ষ থেকে যে বিমান হামলা চালানো হয় যুক্তরাষ্ট্র তার ৮০ শতাংশ হামলা পরিচালনা করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, তারা বেসামরিক হতাহত হ্রাসে বিশেষভাবে নিয়ন্ত্রিত সমরাস্ত্র ব্যবহার করে।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, জোট বাহিনীর বিমান হামলায় শুধু সিরিয়াতেই অন্তত ৩০০ বেসামরিক লোক প্রাণ হারিয়েছে। যুক্তরাষ্ট্র ২০১৫ সালের শেষ দিকে ইরাকের মসুল ও সিরিয়ার রাকায় ইসলামিক স্টেট এর ঘাঁটিতে হামলা জোরদার করে। এতে মৃতের সংখ্যা দ্রুত বেড়ে যায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প