আবারো যৌথ প্রযোজনার ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান


ফের জাজ মাল্টিমিডিয়ার সাথে চুক্তিবদ্ধ হলেন ঢাকাই ছবির সেনসেশন শাকিব খান। এর আগে জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার ছবি শিকারীতে অভিনয় করেন শাকিব। ছবিটি গত ঈদে ব্যবসা সফল ছবির তকমা পায়। এরই ধারবাহিকতায় যৌথ প্রযোজনার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন শাকিব খান।
আজ সোমবার সন্ধ্যায় জাজ মাল্টিমিডিয়ার অফিসে এক অনাড়ম্ভর আনুষ্ঠানিকতার মাধ্যমে শাকিব খান ও জাজের চেয়ারম্যান আবদুল আজিজ এর মধ্যে চুক্তি সাক্ষর হয়। জাজের অফিসিয়াল পেইজে এই তথ্য নিশ্চিত করে বলা হয়, ‘আবার শিকারি টিম একসাথে হলো। জাজ, এসকে, পরিচালক জয়দীপ ও শাকিব খান আবারো এক সাথে।’
জানা গেছে, বাংলাদেশ, ভারত ও তুরস্কে নাম চূড়ান্ত না হওয়া ছবিটির শুটিং শুরু হবে ২০ অক্টোবর থেকে। প্রেমের গল্প নির্ভর সিনেমাটি ভালোবাসা দিবস এ মুক্তি দেওয়া হবে।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













