আবারো শাকিবের নায়িকা বুবলি


চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে আরো একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের নবাগতা শবনম বুবলি। গেল মার্চে শাকিব খান ‘শুটার’ ছবিতে চুক্তিবদ্ধ হন, তারপর যৌথ প্রযোজনার ছবিতে কাজের জন্য উড়াল দেন কলকাতা।
সেসময় ছবির নায়িকা সিলেকশন নিয়ে ছিল কিছুটা ধুম্রজাল। অবশেষে ছবির নির্মাতা রাজু চৌধুরী জানালেন, ছবির নায়িকা হিসেবে থাকছেন বুবলি। ছবিতে শাকিব খান ও বুবলি ছাড়াও অভিনয় করবেন শাহরিয়াজ, সম্রাট, মিশা সওদাগর প্রমুখ।
আগামী ঈদের পর থেকে ছবির কাজ পুরোদমে শুরু হবে বলে জানা গেছে। শুটার ছবিটি প্রযোজনা করছেন ইকবাল চৌধুরী।
ঢাকাই ছবির নতুন মুখ বুবলি বর্তমানে কাজ করছেন শামীম আহমেদ রনি পরিচালিত ‘বসগিরি’ ছবিতে। আগামী কোরবানী ঈদে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হবে তার।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













