সোমবার, জুলাই ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আবারো শুরু হয়েছে পাকিস্তানে গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

পাকিস্তানের সেনাবাহিনীর হামলায় ভারতীয় এক সেনাসদস্য নিহত ও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল রোববার রাতে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি সেক্টরে এ ঘটনা ঘটে।

ভারতীয় সেনাবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড টুইটারের জানায়, ‘গুলির জবাব দেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও উপযুক্ত জবাব দেওয়া হবে।’ এ নিয়ে গত ২৪ ঘণ্টার মধ্যে তিনবার দুই দেশের মধ্যে অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন হলো।

এর আগে রাজৌরির নওশেরা ও সুন্দারবানি এলাকার নিয়ন্ত্রণরেখায় ভারতের তল্লাশিচৌকি ও বেসামরিক লক্ষ্যবস্তুতে মর্টার ও ছোট ছোট আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা চালায় পাকিস্তানি সেনারা।

গত বৃহস্পতিবার পাকিস্তানি সেনারা জম্মুর পালানওয়ালা সেক্টরের নিয়ন্ত্রণরেখায় ভারতীয় তল্লাশিচৌকি ও বেসামরিক এলাকায় হামলা চালায়।

গত ২৯ সেপ্টেম্বর পাকিস্তানের ভূখণ্ডে ভারতের সার্জিক্যাল স্ট্রাইট অভিযান পরিচালিত হয়। এর পর থেকে নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্ত বরাবর ২৮৬টি গোলাগুলির ঘটনা ঘটে।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প