আবারো সারা বাংলাদেশ কেপে উঠলো ভয়াবহ ভূমিকম্পে


রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বিকাল তিনটা ৯ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।
এর উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ১৭৬ কিলোমিটার দূরে ভারতের ত্রিপুরা রাজ্যের আমবাসায়। এর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ত্রিপুরার আম্বাসা এলাকায়। এটি বাংলাদেশ-ভারত সীমান্তের কাছাকাছি।
ভূমিকম্পের সময় রাজধানীতে সব ভবন দুলতে থাকে। আতঙ্কিত লোকজন বিল্ডিং থেকে রাস্তায় নেমে আসে। সবার চোখেমুখে ছিল আতঙ্কের ছাপ। আবার অনেকে ভবনের ভেতরে আশ্রয় নেন।
রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। ফেনী, রংপুর, রাজশাহী, চট্টগ্রাম ও সিলেটসহ বিভিন্নস্থানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













