আবারো সীমান্তে পাক-ভারতে গোলাগুলি, কাশ্মীরে ঘাপটি মেরে রয়েছে ৩০০ জঙ্গি,


গুলি পাল্টা গুলির মধ্য দিয়ে উত্তাল সীমান্ত। সীমান্তে যুদ্ধ পরিস্থিতি। ৩০০ জঙ্গি কাশ্মীরে প্রবেশ করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় হামলায় নিহত হয়েছেন এক ভারতীয় জওয়ান পাল্টা গুলি চালিয়ে হামলার জবাব দিয়েছে ভারতীয় সেনা। রবিবার সকাল ৭টা থেকে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় মর্টার হামলা চালায় পাকি সেনারা। এর পরেই জবাব দেন ভারতীয় জওয়ানরা। পুঞ্চের সালোত্রি ও সাগ্রা এলাকায় ভারতীয় সেনা ঘাঁটি লক্ষ্য করে গোলাগুলি চালাতে থাকে পাক সেনা। পাক হামলায় নিহত জওয়ান গুরসেবক সিংহ ২২ শিখ রেজিমেন্টে মোতায়েন ছিলেন। খবর ভারতীয় গণমাধ্যমের।
এই পরিস্থিতিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে দাবি করেছেন রাজ্যের পুলিশ প্রধান কে রাজেন্দ্র। শনিবার জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে এক উচ্চ-পর্যায়ের বৈঠক করে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও সেখানে উপস্থিত ছিলেন।
সেই বৈঠকে পুলিশ প্রধান জানিয়েছেন, রাজ্যের পরিস্থিতি এখন যথেষ্টই উদ্বেগজনক। জঙ্গি অনুপ্রবেশ চলছে। এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরে কম করেও ২৫০ থেকে ৩০০ জন জঙ্গি ঘাপটি মেরে রয়েছে। গত জুলাই মাস থেকে নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বেধেছে রাজ্যে। কমপক্ষে ৭০টি সরকারি বাড়ি জ্বালিয়ে দিয়েছে জঙ্গিরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













