আবার কার সঙ্গে রোমান্স করবেন সানি লিওন!


বলিউড অভিনেতা আরবাজের সঙ্গে এবার রোমান্স করবেন অভিনেত্রী সানি লিওন। পরিচালক রাজীব ওয়ালিয়ারের পরবর্তী সিনেমা ‘তেরা ইনতেজার’-এ জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে দেখা যাবে তাদের।
এবারই প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করতে যাচ্ছেন সানি-আরবাজ। জানা গেছে, একটি রোমান্টিক ঘরানার গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। আগামী আগস্ট মাস থেকে এ সিনেমার শুটিং শুরু হবে। সম্প্রতি এক বিজ্ঞাপনের প্রচারণায় এসে এই খবর জানান তিনি। ভারত ও বিশ্বের বিভিন্ন স্থানে এ সিনেমার শুটিং অনুষ্ঠিত হবে বলেও জানান এই নির্মাতা।
এ বছর ‘ওয়ান নাইট স্ট্যান্ড’, ‘বেঈমান লাভ’র মতো বেশ কয়েকটি সিনেমায় দেখা যাবে সানিকে। ‘টিনা অ্যান্ড লোলো’ নামে একটি সিনেমাতেও কারিশ্মা তান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন সানি। এ ছাড়া অভিনয়ের পাশাপাশি কিং-খানের ‘রইস’ সিনেমাতে প্লে-ব্যাকও করবেন সানি লিওন।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













