আবাসন খাত : ঋণ পাবে গরিবরাও


গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গরিব ও মধ্যবিত্তদের আবাসন সমস্যা সমাধানে সহনীয় মাত্রায় দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়া হবে।
সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, গরিব ও মধ্যবিত্তদের আবাসন সমস্যা সমাধানে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার। এই পরিকল্পনা অনুযায়ী তাদের দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়া হবে।
তিনি বলেন, আবাসন খাতে তিন শতাধিকের বেশি শিল্প কারখানা রয়েছে। এ শিল্প কারখানায় লাখ লাখ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের আবাসন সমস্যা সমাধানে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। আবাসন খাতকে গতিশীল করতে ২ থেকে ৪ শতাংশ হারে দীর্ঘ মেয়াদী ঋণ দেওয়া হবে শ্রমিকসহ গরিব ও মধ্যবিত্তদের।
তিনি জানান, গরিব ও মধ্যবিত্তদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে পূর্বাচল, ঝিলমিল ও উত্তরা আবাসন প্রকল্পে প্রায় লক্ষাধিক অ্যাপার্টমেন্ট তৈরি করা হচ্ছে।
গৃহায়ন ও গণপূর্ত সচিব মো. শহীদ উল্লা খন্দকারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. হাফিজুর রহমান মুন্সী, রাজউকের চেয়ারম্যান এম বজলুল করিম চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













