বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আব্বাসপত্নীকে সভাপতি করে মহিলা দলের কমিটি ঘোষণা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে সভাপতি এবং সুলতানা আহমেদকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী মহিলা দলের ৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ শাখার মহিলা দলের কমিটিও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন মঙ্গলবার দুপুরে বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মহিলা দলের কেন্দ্রীয় কমিটির অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহ-সভাপতি নুরজাহান ইয়াসমিন, সহ-সভাপতি জেবা খান এবং যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।

এদিকে, ঢাকা মহানগর উত্তর শাখার কমিটিতে পেয়ারা মোস্তফাকে সভাপতি এবং আমেনা বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন মেহেরুন নেছা সিনিয়র সহ-সভাপতি এবং রোকেয়া বেগম তামান্না ও রাবেয়া আলম যুগ্ম সাধারণ সম্পাদক।

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ শাখা কমিটিতে রাজিয়া আলিমকে সভাপতি এবং শামসুন নাহার বেগমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া আসমা আফরিন সিনিয়র সহ-সভাপতি এবং সুরাইয়া বেগম ও রোকেয়া চৌধুরী বেবী যুগ্ম সাধারণ সম্পাদক।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী