রবিবার, অক্টোবর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আব্বাসের জামিন আবেদন খারিজ দুই মামলায়

নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিনের আবেদন খারিজ করেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দেন।

মির্জা আব্বাসের বিরুদ্ধে গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় আগাম জামিনের বিষয়ে আদেশের জন্য সোমবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক হাইকোর্ট বেঞ্চে গতকাল রোববার এ দুটি আবেদনের ওপর শুনানি হয়। আবেদনের পক্ষে শুনানি করেন এম মাহবুবউদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশিরউল্লাহ।

জানতে চাইলে মো. বশিরউল্লাহ প্রথম আলোকে বলেন, গতকাল সকালে মির্জা আব্বাসের জামিন আবেদনের শুনানি মুলতবির জন্য আবেদন করেন তাঁর আইনজীবী। আদালত তা নাকচ করে দিয়ে শুনানি শুরু করেন। তবে আগাম জামিন আবেদনের শুনানিতে আসামি উপস্থিত থাকার নিয়ম থাকলেও শুনানির সময় মির্জা আব্বাস উপস্থিত ছিলেন না। আজ তিনি উপস্থিত ছিলেন না।

গাড়িতে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগে মতিঝিল ও পল্টন থানায় করা দুই মামলায় আগাম জামিন প্রশ্নে গত ১৫ এপ্রিল বিভক্ত আদেশ দিয়েছিলেন বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকো‌র্টের দ্বৈত বেঞ্চ। এরপর নিয়ম অনুসারে ওই আবেদনদুটি নিষ্পত্তির জন্য বিচারপতি মো. রুহুল কুদ্দুসের একক বেঞ্চে পাঠান প্রধান বিচারপতি।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী