‘আমরা অসম্প্রদায়িক চেতনা লালন করি’


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, “আমরা অসম্প্রদায়িক চেতনা লালন করি। একারণেই দেশের প্রতিটি মানুষ আজ উন্নয়ন কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রেখেছে।” আজ বুধবার রাত ৮টার দিকে ঢাবির জগন্নাথ হলে শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ড. আরেফিন সিদ্দিক বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, অসম্প্রদায়িকতার ইতিহাস। এখানে সব সম্প্রদায় তাদের উপাসনা নির্বিঘ্নে করতে পারে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্র, শিক্ষক ও কর্মচারী এটি বিশ্বাস করে।”
তিনি আরো বলেন, আমরা উন্নয়নে অনেক দূর এগিয়ে গেছি। ঈদ-পূজা এখন সকল সম্প্রদায়ের লোকের কাছে উৎসবে পরিণত হয়েছে। অসম্প্রদায়িক চেতনার চর্চা হলে দেশ সামনের দিকে এগিয়ে যাবে।
শ্যামাপূজার আরতি প্রতিযোগিতা ও বিজয়া পুনর্মিলনী আয়োজন করার হল কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান ঢাবি উপাচার্য। তিনি মনে করেন, এ ধরনের আয়োজন ঢাবির ঐতিহ্য ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করবে।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ড. অসীম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফাউন্ডেশন ফর এডভ্যান্স স্ট্যাডি এন্ড রিসার্স-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার অমলেন্দু দাশ, আশা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডালেম চন্দ্র বর্মণ, হলের আবাসিক শিক্ষক ড. সুধাংশু শেখর রায় প্রমুখ।
এসময় ঢাকের তালে তালে হলের শিক্ষার্থী ও কর্মচারীরা আরতি প্রতিবেশন করেন। পরে মহিলাদের অংশ গ্রহণে উলুধ্বনি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













