আমলার চেয়ে এমপির বেতন কম, সংসদীয় কমিটির আপত্তি


নতুন বেতন কাঠামোতে আমলাদের চেয়ে সংসদ সদস্যদের (এমপি) মর্যাদা ও বেতন কম হওয়ায় আপত্তি তুলেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
আজ বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠক শেষে মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এ কথা জানান কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত জানান, কমিটির বৈঠকে সংসদ সদস্য মাইনুদ্দিন খান বাদল ও ইমরান আহমেদ নতুন বেতন কাঠামোর সমালোচনা করে বলেন, সংসদ সদস্যদের মর্যাদা আমলাদের অধীনে হতে পারে না।
সুরঞ্জিত বলেন, আমলাদের সর্বোচ্চ বেতন যেখানে ধরা হয়েছে ৮৬ হাজার টাকা, নতুন স্কেলে সংসদ সদস্যদের জন্য মাসিক ভাতা সেখানে ৫৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এমনকি বিভিন্ন সুযোগ-সুবিধা ও অন্যান্য ভাতাও সেখানে বাড়ানো হয়নি।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে আগামী ১৮ ফেব্রুয়ারি আইন, বিচার ও সংসদবিষয়ক স্থায়ী কমিটি বৈঠক করবে বলেও জানান সুরঞ্জিত। তিনি বলেন, ওই সভায় একটি গ্রহণযোগ্য সমাধান চায় কমিটি।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













