বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই

যুব সমাজকে প্রাপ্য সম্মান ও তাদের কাজের যথাপোযুক্ত মূল্যায়নে দ্বিধা করা উচিত নয় বলে মনে করেন বলিউড তারকা সালমান খান।
এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওই মন্তব্য করে তিনি বলেছেন, পুরস্কার ব্যাপারটিই সব নয়। আমার কাছে পুরস্কারের কোনো মূল্য নেই।
অভিনয় জীবনে দর্শকদের মন জয় করার পাশাপাশি দেশি-বিদেশি অনেক পুরস্কারই জিতেছেন বলিউডের এই ‘ব্যাচেলর গুরু’।

জি সিনে অ্যাওয়ার্ডে অংশ নিয়ে শনিবার নানা বিষয়ে মন্তব্য করেন সালমান। এক পর্যায়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে কথা বলেন তিনি।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি বলেন, যখন কেউ পুরস্কার পান, আমি তখন খুব আনন্দিত হই। এছাড়া আমার জীবনে পুরস্কারের আলাদা কেনো গুরুত্ব নেই।

সালমান বলেন, তবে, হ্যাঁ। এ ধরনের পুরস্কার অনুষ্ঠানের আয়োজন আমি খুব উপভোগ করি। এখানে বলিউডের সবাই একসঙ্গে হতে পারেন। ব্যক্তিগত জীবনে খুবই ব্যস্ত এমন অনেক বন্ধুর সঙ্গেও এ ধরনের অনুষ্ঠানে সাক্ষাতের সুযোগ তৈরি হয়।

নিজের পুরস্কারের বিষয়ে এই তারকা বলেন, আমি পুরস্কারের জন্য মনোনীত হতে চাই না। ২৫ বছর যাবত এখানে আছি। এখন সময় এসেছে, তরুণদের পুরস্কার নেওয়ার। তাদেরও সুযোগ দেওয়া উচিত।

বলিউডি দাবাং খান বলেন, আমি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে পরি। কিন্তু মনে করি, তরুণদেরই পুরস্কার পাওয়া উচিত। তাদেরকে উৎসাহিত করতে হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত