“আমার প্রদীপের নিচেও অন্ধকার আছে”


তামাকবিরোধী একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আট বছর আগেও যদি আপনারা আমাকে এ ধরনের অনুষ্ঠানে ডাকতেন, আমি লজ্জা পেতাম। আমার প্রদীপের নিচেও অন্ধকার আছে। কিন্তু এখন এসেছি সাহস নিয়ে। ২০০৮ সাল থেকে আমি এসব কিছু স্পর্শ করিনি।”
আজ বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে তামাকবিরোধী নারী জোটের ‘ধোঁয়াহীন তামাকজাত দ্রব্য এবং তামাক চাষ নিয়ন্ত্রণে নারীর ভূমিকা’ শীর্ষক ‘তাবিনাজ সম্মেলনে’ মন্ত্রী এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ফেসবুকে দেখেছি, ইদানীং ১৫ থেকে ২০ বছর বয়সী ছেলে-মেয়েদের ৮০-৯০ শতাংশই সিগারেট খায়। নতুন একটা জিনিস দেখছি, ‘শিশা’। হুক্কার মতো দেখতে, অনেক রেস্টুরেন্ট এগুলো লুকিয়ে বিক্রি করে। আবার শিশা গ্রহণের প্রবণতা মেয়েদের মধ্যে তুলনামূলক বেশি।
মন্ত্রী বলেন, অনেকে ধূমপান বন্ধে নতুন আইন করার কথা বলেন। দায়সারা আইন করে লাভ নেই। যত আইন আছে তার কোনো প্রয়োগ নেই। যে আইন রয়েছে সেটিই কঠোরভাবে প্রয়োগ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের সভাপতি আব্দুল মালেক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা কাদের, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, তাবিনাজের আহ্বায়ক ফরিদা আখতার প্রমুখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













