আমার বিরুদ্ধে বিদ্বেষ আছে পুতিনের : হিলারি


মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত হিলারি ক্লিনটন বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর বিদ্বেষ পোষণ করেন। এ কারণেই নির্বাচনে ডেমোক্র্যাটদের ইমেইল হ্যাকিং করেছেন তিনি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময় হিলারি বলেছিলেন, রাশিয়ার নির্বাচন অস্বচ্ছ।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম এনবিসির প্রতিবেদন অনুযায়ী, গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সাইবার হামলায় ভ্লাদিমির পুতিন সরাসরি জড়িত। একজন গোয়েন্দা কর্মকর্তা বলেন, এর মাধ্যমে হিলারির বিরুদ্ধে প্রতিশোধমূলক বিবাদ শুরু করা হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নিউইয়র্কে শেষবারের মতো ধন্যবাদ জানানোর জন্য দাতাদের সঙ্গে বৈঠক করেন হিলারি। দাতাদের মধ্যে ছিলেন ভোগ সাময়িকীর সম্পাদক আনা উইনটর, প্রযোজক হার্ভি উয়াইনস্টাইন, ডিজাইনার ভেলা ওয়াং।
বৈঠকে উপস্থিত একটি সূত্র সিএনএনকে জানায়, বৈঠকে হিলারি নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প সরাসরি নাম উল্লেখ করেননি। হিলারি ক্লিনটন বলেন, তাঁর নির্বাচনী প্রচারশিবিরের সভাপতি জন পডেস্টার ও আরো বহু ইমেইল হ্যাকিং করার ফলে তিনি হেরে গেছেন। এসব ইমেইল উইকিলিকস ফাঁস করে দেয়।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) বলছে, রাশিয়ার হ্যাকিংয়ের উদ্দেশ্য ছিল ট্রাম্পকে সহায়তা করা। হোয়াইট হাউস বলেছে, হ্যাকিংয়ের ফলে যে ট্রাম্প লাভবান হয়েছেন তা তিনি জানতেন। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













