মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমিরাতে নিহত দুই বাংলাদেশির পরিচয় মিলেছে

সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। নিহত দুইজনের বাড়িই চট্টগ্রামের ফটিকছড়িতে। একজন হলেন- ফটিকছড়ি পৌরসভার ৬ নং ওয়ার্ডের হাসমত আলী চৌধুরী বাড়ির মৃত ফজলুল রাব্বি চৌধুরীর ছেলে মুহাম্মদ আলমগীর হোসেন (৪৫)। তার স্ত্রী ও তিনকন্যা সন্তান রয়েছে। অন্যজন হলেন ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউপির ৭নং ওয়ার্ডের আলমদার চৌধুরী বাড়ির মুহাম্মদ মীর আহম্মদের ছেলে মুহাম্মদ আব্দুর রহিম (৪২)।

দুবাই কনস্যুলেটের লেবার কাউন্সিলর এএসএম জাকির হোসেন বলেন, আলমগীর হোসেন দুর্ঘটনা-কবলিত গাড়ির চালক ছিলেন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সংযুক্ত আরব আমিরাতের রাস-আল খাইমাহ হুজাম সড়কে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে প্রচণ্ড গতিতে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে বাংলাদেশি দুই শ্রমিক মারা যান।

এ ঘটনায় আহত মুহাম্মদ আজিম উদ্দিন আরএকে সাকার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার দুই পা ভেঙে গেছে, হাতে ও মাথাই প্রচুর আঘাত পেয়েছেন তিনি।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প