শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি অ্যাকশন যুগের রোমান্টিক নায়ক : ঋষি কাপুর

তিনি ছিলেন ভুল সময়ের সঠিক মানুষ। নিজের জীবন প্রসঙ্গে এমনটাই মনে করেন একসময়ের বলিউড কাঁপানো নায়ক ঋষি কাপুর। সম্প্রতি নিজের আত্মজীবনী ‘খুল্লামখুল্লা ঋষি কাপুর আনসেন্সর্ড’-এ সই করতে করতে ঋষি জানিয়েছেন, নিজের সময়টায় অনেক কঠিন আর শক্তিমান সব মানুষের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়েছে তাঁকে।

এ বিষয়ে বলিউডের একসময়ের ‘লাভার বয়’ ঋষি কাপুর বলেন, ‘ যখন আমি সিনেমায় আসি, তখন ছিল অ্যাকশন ফিল্মের যুগ। রমরম করে অ্যাকশন ছবি বাজার মাতাচ্ছে সেই সময়। অমিতাভ বচ্চন এবং বিনোদ খান্নার মতো অ্যাকশনধর্মী নায়করা তখন রীতিমতো বলিউড কাঁপাচ্ছেন। সেই সময় আমাকে দেওয়া হয়েছিল রোমান্টিক হিরোর তকমা। ফলে সেই সময় আপাদমস্তক রোমান্টিক হিরো হয়েও অ্যাকশনধর্মী নায়কদের সঙ্গে পাল্লা দিতে হয়েছে। কঠিন লড়াই করতে হয়েছে।’

তাঁর যখন শেষ, রোমান্টিক ছবির শুরুটাও প্রায় তখনই। এ প্রসঙ্গে ঋষি বলেন, ‘আমি অ্যাকশন ফিল্মের যুগে চলচ্চিত্রে আসি। আর যখন অবসর নিই, তখন সবে হাঁটি হাঁটি পা পা করে রোমান্টিক ছবির যুগ শুরু হচ্ছে।

ছবির সময়ের চেয়েও ছবির মান অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। আর সেই অনুযায়ী ছবিটি দর্শকের কাছে প্রাধান্য পায় বলেই বিশ্বাস তাঁর। “৭০-এর দশকে বলিউডে তৈরি হওয়া ‘দুসরা আদমি’, ‘মেরা নাম জোকার’ কিংবা ‘এক চাদর মইলি সি’-র মতো ছবি তখনকার ওই সময়ের থেকেও অনেক এগিয়ে ছিল”-বলেন ঋষি। ‘ফলে ওই সব ছবি কয়েক যুগ পেরিয়ে আজও দর্শকরা মনে ধরে রেখেছেন। সত্যি বলতে, খারাপ ছবি তৈরি করা হয়, আর ভালো ছবি সৃষ্টি হয় যুগে যুগে‘—ছবির বিষয়ে নিজের বিশ্বাস এভাবেই জানালেন তিনি।

রণবীর কাপুরের অভিনয় নিয়েও ঋষির কথা, ‘রণবীর অনেক ভাগ্যবান। নানা ধরনের ছবিতে অভিনয় করার সুযোগ পাচ্ছে সে।‘ এই নানা ঘরানার ছবি তাঁর নিজের সময়ে তৈরি হতো না বলেও আক্ষেপ রয়েছে ঋষি কাপুরের।

ঋষি কাপুর

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত