সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আমি আর মামু, খামু আর আর খামু : হান্নান শাহ

দুই বিদেশি নাগরিক হত্যার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, সরকার ও সরকারের লোকেরা সবকিছু জানলে কি করে হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, দুই বিদেশি নাগরিক হত্যার পর প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে বসে বলেন, বিএনপি-জামায়াত জড়িত থাকতে পারে। এরপর দেশে এসে পরিষ্কার করে বললেন, বিএনপি-জামায়াত জড়িত। আর তার ছেলে সজিব ওয়াজেদ জয় তো পারলে হত্যাকারীর বাপের নাম ধরে বলে। তাছাড়া বিদেশিরাও নাকি সরকারকে আগে অবহিত করেছিল, এ ধরনের ঘটনা ঘটতে পারে। তাহলে বিদেশি হত্যা হলো কি করে?

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বুদ্ধিজীবী অধ্যাপক ড. পিয়াস করিমের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

স্বাধীনতা ফোরাম নামে এ স্মরণসভার আয়োজন করে।

হান্নান শাহ বলেন, আওয়ামী লীগের নীতি হলো- প্রথমে ফাঁসি দিয়ে নেই, তারপরে সুবিচার করব। বর্তমান বিচার বিভাগের স্বাধীনতা ও স্বচ্ছতা সম্পর্কে সবাই জানেন।

তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন জাতির সামনে নিয়ে আসুন। দলীয়ভাবে নির্বাচন করার আগে গণভোট দিন। জনগণ কি চায় দেখুন।

হান্নান শাহ বলেন, বাংলাদেশে একটি জঙ্গিবাহিনী আছে। তার নাম আওয়ামী লীগ। এ সংগঠনের সহযোগী সংগঠন হলো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগ। এরা দেশের মধ্যে চাঁদাবাজি, খুন ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। দেশকে অস্থিতিশীল করছে।

বিএনপির এ নেতা বলেন, এ সরকার ভোটে যাবে না। যখনই ভোটে যাবে তখনই তারা পরাজিত হবে। বর্তমান সরকারের অবস্থা হলো ‘আমি আর মামু, খামু আর আর খামু; আমির হোসেন আমু’।

তিনি বলেন, ২০০৮ সালে আমি বলেছিলাম, এ সরকার দ্রুত বাকশাল কায়েম করবে। গণতন্ত্র হত্যা করে নীল নকশার নির্বাচন করবে। স্থানীয় সরকার নির্বাচন দলীয় পদ্ধতিতে করার সিদ্ধান্ত মানে গণতন্ত্র হত্যার শেষ পেরেক।

স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবু নাসের রহমতউল্লাহ।

বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী