‘আমি কোনো সময় বেঁধে দিইনি’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ইতালীয় নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের পেছনে ইন্ধনদাতা, পরিকল্পনাকারী কিংবা যারাই জড়িত থাকুক না কেন, সব বিষয়ে অল্প সময়ের মধ্যে তথ্য প্রকাশ করা হবে।
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি কোনো সময় বেঁধে দিইনি। আমি দুদিনের কথা বলিনি। আমি বলেছি, অল্প সময়ের মধ্যে তাবেলা হত্যার সব রহস্য উন্মোচন করা হবে।’
বৃহস্পতিবার সচিবালয়ে নিটল টাটা গ্রুপের পক্ষ থেকে গুলশান কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বাড়াতে গুলশান থানায় উপহার দেওয়া চারটি গাড়ির চাবি হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। এফবিসিসিআইয়ের সভাপতি ও নিটল টাটা গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ এ চাবি হস্তান্তর করেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের পুলিশ এবং গোয়েন্দারা জটিল সমস্যার সমাধানে সক্ষম। তারা ইতিমধ্যে তা প্রমাণ করেছে। ফারুকী হত্যা মামলা, যাজক লুক সরকার হত্যাচেষ্টার আসামিদের গ্রেফতার তার প্রমাণ।’
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













